রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর আলহাজ্ব সুজাউদোল্লা কলেজে এই প্রতিষ্ঠানের আয়োজনে এসব কর্মসুচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ফৌজিয়া আবিদা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. আব্দুল লতিফ, সারফে নুরুজ্জামান। উপস্থাপন ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারিবৃন্দ।
অনুষ্ঠানে ফৌজিয়া আবিদা বলেন, কলেজ প্রতিষ্ঠাতা মরহুম আখতারুজ্জামান বাবুল সম্পূর্ণ একক প্রচেষ্টায় তার বাবার নামে এই কলেজ প্রতিষ্ঠাসহ শিক্ষা ক্ষেত্রে সার্বিক অবদানের স্মরন করে তাঁর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৫০০ শহীদের অবদানের কথা স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করেন। এছাড়াও জুলাই ছাত্র জনতার গণঅভূত্থানে সরকারি হিসেবমতে প্রায় ২০ হাজার আহতদের প্রতি সসমবেদনা জ্ঞাপন করা হয়। আহতদের দ্রুত আশুরোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারি কলেজের ৫জন শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান, কোরাম গান ও নাটক উপস্থাপন অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪ | সময়: ৫:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ