সর্বশেষ সংবাদ :

লালপুরে নারীর জবাই করা লাশ উদ্ধার

লালপুর প্রতিনিধি: লালপুরে মাহমুদা শারমিন বিথী নামে এক নারীর নারীর জবাই করা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০ দিকে উপজেলার লালপুর বনপাড়া সড়কের মধুবাড়ি এলাকার আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহমুদা শারমিন বিথী উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে এবং গোপালপুর পৌর এলাকার স্থানীয় মুক্তার জেনারেল হাসপাতালে চিকিৎসকের সহকারী হিসেবে চাকরি করতেন। তিনি দুই সন্তানের জননী।
নিহতের বাবা আমজাদ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯ টায় তার কর্মস্থল গোপালপুরে মুক্তার জেনারেল হাসপাতালে যায়। সন্ধ্যায় তার ছুটি হলেও বাড়ি ফিরে আসেনি। তার মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায় নি। পরে সকাল ১০ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করি।
লালপুর থানার (ওসি) উজ্জ্বল হোসেন জানান, সকালে শ্রমিকরা মজিবুরের আম বাগানে কালাই সংগ্রহ করতে আসে। এ সময় রাস্তার সাথে বাগানে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করের কাজ শুরু করেছে। বেলা ১ টা পর্যন্ত লাশ ঘটনাস্থলে আছে। ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পিবিআই তদন্ত করছে।


প্রকাশিত: November 25, 2023 | সময়: 6:24 am | সুমন শেখ

আরও খবর