সর্বশেষ সংবাদ :

নাচোলে গণঅভ্যুত্থানে আ*হ*ত ও শহি*দ*দের স্মরণে স্মরণসভা

নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার এর সভাপতিত্বে কোরআন তেলোয়াত মাধ্যমে আলোচনা সভায় শুরু হয়।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি)সবুজ হাসান, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল খুরশেদ মোল্লা সরকারী উ”চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নেজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব আলম, নাচোল সরকারী কলেজের প্রভাষক শফিকুল আলম, জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ঢাকায় আহত মেহেদী হাসানের পিতা শিংরোল গ্রামের আব্দুস কুদ্দুস।

 

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইমাম,সাংবাদিক ও সূধীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ। কোরআন থেকে তেলোয়াত করেন মডেল মসজিদের ইমাম মাও: শরিফুল ইসলাম। আলোচনা শেষে ২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান আহত ও শহিদদের স্মরণে দোয়া পরিচালনা করা হয়। পরে আহত মেহেদী হাসানের পিতার হাতে উপজেলা প্রশাসনের তহবিল থেকে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

সানশাইন / শামি


প্রকাশিত: November 26, 2024 | সময়: 5:17 pm | Daily Sunshine