সর্বশেষ সংবাদ :

টানা চার হারের পর জয়ের মুখ দেখলো মুক্তিযোদ্ধা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম চার রাউন্ডে যে দুটি দল জয়ের দেখা পায়নি, তার একটি ছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। টানা চারটি ম্যাচ হারের পর অবশেষে দলটি জয়ের মুখ দেখেছে। শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে হারিয়েছে আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে।
ম্যাচের একমাত্র গোলটি করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড নাজীম জুনিয়র। এই জয়ে ৫ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। অন্যদিকে আজমপুর ফুটবল ক্লাবের এটি টানা চার হার। পয়েন্টহীন একমাত্র দলটি আছে টেবিলের তলানিতে। লিগের দ্বিতীয় রাউন্ডে আজমপর ফুটবল ক্লাবের বিরতি ছিল বলে একটি ম্যাচ কম খেলেছে তারা।


প্রকাশিত: January 14, 2023 | সময়: 5:44 am | সুমন শেখ