, , ।
দেশের স্বার্থে অযৌক্তিক কারনে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস সারজিস আলম।আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেন,
“সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ। যদি কেউ অযৌক্তিক কারনে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন;তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ।
প্রায় ২ ঘন্টায় ৮৬ হাজারের অধিক মানুষ পোস্টে রিয়েক্ট করেছেন।মন্তব্য করেছেন ১৩ হাজারের অধিক মানুষ,তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।