বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়পাড়া নামক এলাকায় (১৭ নভেম্বর) রাত একটায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আসাদুল ইসলাম (৪২), পিতা-মৃত আকছেদ আলী, সাং-আড়পাড়া, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেছে ল্যাব সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব -৫ সদস্যরা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়পাড়া গ্রামস্থ একজন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত মাদক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ গভীর রাতে একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ১ জনকে হাতে-নাতে আটক করে। পরবর্তীতে উক্ত আসামীর বসতবাড়ী তল্লাশী করে বসতবাড়ীর ভিতরে থাকা পানির ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহীরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
সানশাইন / শামি