সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রেনের ইঞ্জিনে চড়ে ভ্রমণের সময় ছিটকে পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার ওসি গোপাল কর্মকার। তিনি বলেন, ‘রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনের ইঞ্জিনের ওপর বসে ছিলেন এক অজ্ঞাতপরিচয় যুবক। সকালে ডিঙ্গাডোবা মোড়ে ইঞ্জিন থেকে ছিটকে তিনি রেলের নিচে পড়ে মারা যান। তার নাম ও পরিচয় জানা যায়নি।’
ওসি আরও বলেন, ‘ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। নিহতে নাম ও পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


প্রকাশিত: August 14, 2023 | সময়: 6:18 am | সুমন শেখ

আরও খবর