বড়াইগ্রামে বেশি দামে সার বিক্রি করায় ১৫ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার রয়না ভরট হাটে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
অভিযানে সার বিক্রেতা সাইদুল ইসলামের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বাংলা ডিএপি সার বিক্রির প্রমাণ মেলে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে কোনো ব্যবসায়ীকে বেশি দামে সার বিক্রি করতে দোওয়া হবে না। কেউ সিন্ডিকেট তৈরি করতে না পারে সে ব্যাপারে এমন অভিযান নিয়মিত চলমান থাকবে।


প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪ | সময়: ৬:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর