বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় জেলা যুবদলের উদ্যোগে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম আহ্বায়ক রওশন উল ইসলাম, দেওয়ান মোস্তাকিম আহম্মেদ নিপু, রুবেল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক লিটন, নওগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ খন্দকার ডলার, রিপন কুমার মন্ডল, শামীনুর রহমান শামীম, সঞ্জয় কুমার দাস, কবির আলম লিটন, এসএম সাহারাজ সনি, তান্না জামান, আবিদ রেজা সাবু, সদর উপজেলা যুবদলের জহুরুল ইসলাম শ্যামল, আবু হাসান, সাইদুর হক বাঘা শাহানুর রহমান, এতহেশামুল হক নোমান, মামুনুর রশিদ, কাজলসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসেন যুবদলের নেতাকর্মীরা।