বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ছয় দিনব্যাপী চীন সফর শেষে মঙ্গলবার ক্যাম্পাসে ফিরেছেন।
চীনের হংহে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব চাইনিজ ইন্টারন্যাশনাল এডুকেশন এর আমন্ত্রণে তিনি এই সফর করেন। সফরকালে তিনি চাইনিজ ইন্টারন্যাশনাল এডুকেশন ফাউন্ডেশন ও হংহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কয়েকটি আলোচনা বৈঠকে মিলিত হন। সে সময় উপাচার্য হংহে বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ উদ্যোগে রাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব হস্তান্তর করেন। এছাড়াও শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়েও তিনি আলোচনা করেন।