গোদাগাড়ীতে হেরোইনসহ মাদককারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে ৬০০ গ্রাম হেরোইনসহ মাদককারবারী আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (২৮ অক্টোবর) ভোর ৪ টার দিকে উপজেলার সাগুয়ান ঘুন্টিঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই এলাকার আজিজুল হকের ছেলে।
র‌্যাব মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার ভোর ৪ টার দিকে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার গোদাগাড়ী থানাধীন সাগুয়ান ঘুন্টিঘর নামক জায়গায় এক মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অব¯’ান করছে।
পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং গভীর রাতে একটি চৌকস আভিযানিক দল মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে মাদককারবীর আরিফুলকে তাকে হাতে-নাতে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তী অনুযায়ী বসতবাড়ীর ভিতরে থাকা মাটির চুলার মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অব¯’ায়ত ৬০০ গ্রাম হিরোইন উদ্ধার করে।
র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আরিফুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত হিরোইন ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে রাজশাহীরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে গোদাগাড়ী গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪ | সময়: ৫:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ