সর্বশেষ সংবাদ :

রাজশাহীসহ বিভিন্ন স্থানে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বাষির্কী পালন

স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা শাখা নানা কর্মসূচীর আয়োজন করে। রবিবার সকাল ৮টায় রাজশাহী সিটি কলেজ ছাত্র হোস্টেল প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও মোনাজাত করা হয়। এরপর সকাল ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলন ও মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
যুবদল মহানগরের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির সভাপতিত্বে কর্মসূচী সমুহে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, কামরুজ্জামান মিলন, দপ্তর সম্পাদক শফিক মাহমুদ তন্ময়, সদস্য হাফিজুর রহমান আপেল,দূর্লভ,সাইদুর,মোমিন,নাহিদুল ইসলাম বুলেট,মজিবুল হক মিলন,গোলাম নবী জেমি,নীরব খান তারেক,শিপু ও মিন্টু, সুরাজ আলী, মুক্তার আলী সাদ্দাম, নূর নবী মুক্তা, জানে আলম রাশেল,বনি সরদার ও জালাল মিন্টু। এছাড়াও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহনাগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকীসহ যুবদল মহানগরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তারুনের‌্য অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদল সাড়া দেশে একই ধরনের কর্মসূচী পালন করেছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর যুবদল একই কমসূচী পালন করে। তিনি বলেন, দশ এখন স্বৈরাচার মুক্ত। এই দেশে আর কোন লুটেরা শাসন ও শোষন করতে পারবেনা। তিনি মানবতার সেবার কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তিনি আরো বলেন, বেলা ৩টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এরপর বিকেলে, ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল হয়।
এদিকে, যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা যুবদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, ‘স্বৈরাচার খুনি শেখ হাসিনার পতন হলেও এখনো ষড়যন্ত্র চলমান রয়েছে। হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীর করতে নানা ধরনের পাঁয়তারা করছে। ঐ সকল আওয়ামী প্রেতাত্তাদের রুখে দিতে হবে। সেইসাথে জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের জনগনের পাশে থাকার আহ্বান জানান
তিনি আরো বলেন, জুলাই ট্র্যাজেডিতে খুনি হাসিনা হাজার হাজার ছাত্র-জনতাক হত্যা করেছে। ক্ষমতাকে ধরে রাখতে তিনি এই ঘটনা ঘটান। কিন্তু তিনি ক্ষমতায় থাকতে পারেননি। ৫ আগস্ট দেশ ছেড়ে তাঁকে পালাতে হয়েছে। বিগত হাসিনা সরকার শুধু মানুষ হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নামে শত শত মামলা দিয়েছে। শুধু নেতাকর্মী নয়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় রায় দিয়ে কারাগারে রেখেছিলো। এছাড়াও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নামে আশির অধিক মামলা দিয়েছে ও অনেক মামলায় রায় দিয়েছে। সেইসাথে তাঁকে দেশে প্রবেশ করতে দেয়নি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যারের দাবী জানানা তিনি। বক্তব্য শেষে তিনি রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন।
রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো ও সদস্য সচিব রেজাউল করিম টুটুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, সদস্য গোলাম মোস্তফা মামুন, তোয়ায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, ড্যাব রাজশাহী মহানগরের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিখ ও ডা. তৈবুর রহমান। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এদিকে রাজশাহীর আশেপাশের জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ। রবিবার দিনভর কর্মসূচি ছিল দলটির। সানশাইন প্রতিনিধিদের পাঠানো খবর:
মান্দা: নওগাঁর মান্দায় বিনামূল্যে প্রায় ১ হাজার ৫০০ রোগিকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আয়োজনে সকাল ৯টার দিকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আব্দুল জলিল, মাষ্টার এনামুল হক, আব্দুল মালেক, সাদেকুল ইসলাম, শরিফুল ইসলাম বেলাল, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, সিদ্দিক হোসেন, ওবাইদুর রহমানসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে ছয়জন চিকিৎসক রোগিদের চিকিৎসাসেবা প্রদান করেন। আগত এসব রোগিদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
নওগাঁ: জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে জেলা যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শহরের হামিউস সুন্নাহ মাদরাসার এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হাদয়ার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম-আহ্বায়ক রওশানুল ইসলাম, দেওয়ান মুস্তাকিম আহমেদ ও রুবেল হোসেন, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম লিটন, নওগাঁ পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শামীনূর রহমান, রিপন মন্ডল, সাহারাজ আলম সনি, নওগাঁ সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম শ্যামল, সাইদুল হক বাঘা, আবু হাসান, শাহানুর রহমান গোলাম, এহতামুল হক নোমান, মামুনুর রশিদ মামুন, শাকিব ইসলাম কাজল, যুবনেতা সিম,ম্নেহ, পারভেসসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সোমবার গাছের চারা বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
গোদাগাড়ী: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গোদাগাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে র‌্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এ উপলক্ষে গোদাগাড়ী বিএনপির কার্যালয়ের সামনে পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্রিগেডিয়ার (অবঃ) শরিফ উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা এই সংগঠন, নেতৃত্বের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কাজ করেছে। আর এখন বাংলাদেশের তরুণ সমাজের আস্থা ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র রক্ষা, গণমানুষের উন্নয়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিরলস কাজ করে যাচ্ছে। বক্তব্য শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় করেন।
নিয়ামতপুর: সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, ফ্রী চিকিৎসা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা হেলিপোর্ট মাঠে উপজেলা যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোকলেছার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। নিয়ামতপুর উপজেলায় যুবদলের যুগ্ম-আহবায়ক জিএম কাউসার ইসলাম রতনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলী সরকার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ আলী টিটু, জাহাঙ্গীর আলম বাচ্চু, আব্দুর রহমান, আব্দুল মান্নান।
তানোর: যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তানোরে রক্তদান কর্মসূচি ও ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে তানোর সদরে বিএনপির প্রধান কার্যালয়ে উক্ত ক্যাম্প অনুষ্ঠিত হয়। যুবদলের আহ্বায়ক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
সকালে দর্লীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
এ সময় তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপি’র আহ্বায়ক একরাম আলী, বিএনপি নেতা তোফা, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোতুজা, সদস্য সচিব শরীফ উদ্দিন, তানোর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন, থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম, রঞ্জু, তানোর পৌর বিএনপির নেতা শমসের আলীসহ উপজেলা বিএনপি,র নেতা বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট: নানা কর্মসূচিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে জয়পুরহাট রেলগেট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ের সামনে- আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত হয়- ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা ।
এতে সভাপতিত্ব করেন- জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনান।এ সময় অন্যান্যের মধ্যে- জেলা যুবদল নেতা গোলাম রব্বানী রাব্বি, রিজভী আহমেদ, মহিদুল ইসলাম রাজীব ,আবু বক্কর সিদ্দিক বাবু ,রেজাহত হোসেন রনি, আকাশ ফজল, শাজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: October 28, 2024 | সময়: 6:08 am | সুমন শেখ

আরও খবর