, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর বিএনপির ৭টি থানার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক করা হয় শামসুল হোসেন মিলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার খন্দকার নয়ন, সদস্য সচিব নির্বাচিত করা হয় বজলুজ্জামান মহন। বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির আহ্বায়ক করা হয় আশরাফুল ইসলাম (নিপু), সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম (রিংকু), সদস্য সচিব নির্বাচিত হন আলাউদ্দীন।
রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক করা হয় মিজানুর রহমান (মিজান), সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন (বাবলু), সদস্য সচিব নির্বাচিত হন আমিনুল ইসলাম।
শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক করা হয় জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, সদস্য সচিব নির্বাচিত হন নাসিম খান। মতিহার থানা বিএনপির আহ্বায়ক করা হয় একরাম আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মানিক, সদস্য সচিব হন আল-মামুন (বাবু)। কাশিয়াডাঙ্গা থানা বিএনপির আহ্বায়ক করা হয় মাইনুল ইসলামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান, সদস্য সচিব নির্বাচিত হন মজিউল আহসান হিমেল। চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক করা হয় ফাইজুল হক ফাহি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু, সদস্য সচিব নির্বাচিত হন মনিরুল ইসলাম জনি।