সর্বশেষ সংবাদ :

বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে; চারঘাট ও বাঘায় বিএনপি নেতা উজ্জলের পুজা-মণ্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা শান্তি, শৃংখলা ও যথাযথ-ভাবে উদযাপনের লক্ষে চারঘাট ও বাঘা উপজেলার অন্তত ৪০টি মন্দিরের পুজা-মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল-সহ চারঘাট ও বাঘা উপজেলার বিএনপির নেতাকর্মীরা।

 

 

শনিবার (১২ অক্টোবর) দিনব্যাপী চারঘাট ও বাঘার উপজেলার অন্তত ৪০টি পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। দলীয় নির্দেশনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে পুজা মন্ডপ পরিদর্শন করেন আনোয়ার হোসেন উজ্জল। এ সময় হিন্দু পুজারীদের সঙ্গে কৌশল ও মতবিনিময়ও করেন তিনি।

 

 

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় শনিবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে করে পূজা-মন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী জেলা সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

 

তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশ্যে বলেন, “আপনারা কোন সময় কোন কারনেই ভয় পাবেন না” মনে রাখবেন, “আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং পাশে থাকব”। তিনি আরও বলেন, আমরা অসম্প্রদায়িক চেতনায় বিশ্বসী। আমাদের ধর্ম যার-যার, তবে উৎসব সবার। আমরা মিলে-মিশে থাকতে চাই। আপনারা যে কোন প্রয়োজনে আমাদের পাশে পাবেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আকবর আলী সরকার, চারঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি কায়েম উদ্দীন, চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, বাঘা উপজলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ার আব্দুল্লাহ আল মামুন, আড়ানী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইউনুচ আলী তালুকদার-সহ চারঘাট ও বাঘা উপজেলার বিএনপির বিভিন্ন অংগসংঠনের নেতাকর্মীবৃন্দরা।


প্রকাশিত: October 13, 2024 | সময়: 12:59 pm | Daily Sunshine