বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস রিপোর্টার: রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। বুধবার (৯অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সংস্থার কর্মচারীদের সাথে পরিচিত হন তিনি।
এর আগে কর্মচারীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর তিনি কর্মচারীদের দাবীগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং দ্রুত সরকারী বিধান অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান। পরিচয়পর্ব শেষে তিনি কর্মচারীদের উদ্দশ্যে বলেন, বর্তমানে সংস্থার এডহক কমিটি নাই তাই বলে অনুশীলন,
খেলাধুলা বন্ধ রাখা যাবেনা যথারীতি চলতে থাকবে। এছাড়াও তিনি বলেন,যাবতীয় আয়-ব্যয় সরকারী বিধিবিধান মেনে করতে হবে যেন প্রতিটি আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছ থাকে। এছাড়াও তিনি কর্মচারীদের বিভিন্ন
বিষয়ে দিক নির্দেশনা দেন। মতবিনিময় শেষে তিনি স্টেডিয়ামের আবাসন ও অন্যান্য স্থানগুলি পরিদর্শন করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকারসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।