সর্বশেষ সংবাদ :

বাঘায় শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় শিক্ষার গুনগত মান উন্নয়ন ও নৈতিক চরিত্র গঠন-সহ সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে মা এবং বাবাদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরে অবস্থিত মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান রহমতুল্লাহ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানের নৈতিক চরিত্র গঠন ও পারিবারিক শিক্ষায় সু-শিক্ষিত করে গড়ে তোলার কোন বিকল্প নেই। তিনি সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়েদের ভূমিকাই সবচেয়ে অপরিসীম বলে মন্তব্য করেন।
এর আগে উপস্থিত মা এবং অভিভাবকদের অনেকেই বক্তাব্য রাখেন। তাদের দাবি, আমরাও এক সময় লিখা-পড়া করেছি। সে সময় কোচিং এবং প্রাইভেট ছিলনা। কিন্তু বর্তমানে সন্তানদের মানুষ করতে আমরা বড্ড হিমসিম খাচ্ছি। আমাদের চাওয়া, শিক্ষকরা এমন ভাবে শ্রেণিকক্ষে পাঠদান দিক, যাতে করে কোন শিক্ষার্থীকে কোটিং এবং প্রাইভেট পড়াতে না হয়।
সবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম সকল শিক্ষক ও অভিভাবকদের সভায় উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে আহবান জানান।


প্রকাশিত: October 9, 2024 | সময়: 6:38 am | সুমন শেখ