, , ।
সানশাইন ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির অভিযোগে আতাউর রহমান (৪৭) নামে এক বিএনপির নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। আটকের পর আসামিকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনী।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে তাকে উপজেলার হাবিবপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতাউর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
এলাকাবাসীর অভিযোগ, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর আতাউর মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত বিভিন্ন মার্কেটে প্রায় ৩০টি দোকানে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। পরে প্রত্যেক দোকানির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে তাদের দোকান চালু করতে দেয়।
এছাড়াও, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে সড়ক ও জনপথের বিশাল জায়গা দখল করে ফলের দোকান বসিয়ে দোকান ৫০০ টাকা করে চাঁদা আদায় করে। তাছাড়া নাফ, বোরাক, ট্রাক স্ট্যান্ড-সহ বিভিন্ন পরিবহনে ব্যাপক আকারে চাঁদাবাজি করে আসছে বলেও অভিযোগ রয়েছে।
এই ঘটনায় সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী বলেন, গত ৫ আগস্ট এর পর থেকে মুগরাপাড়া চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী-সহ বিভিন্ন অভিযোগ থাকায় বিএনপি নেতা আতাউর রহমানকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেওেআরও জানান তিনি।