, , ।
মোঃ রাজন আলী, (স্টাফ রিপোর্টার):
রাজশাহী পুঠিয়া পবা হাইওয়ে থানা বগুড়া রিজিয়নের উদ্যোগে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পবা হাইওয়ের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান।
আজ সোমবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় দেশের বর্তমান পরিস্থিতি আইন শৃঙ্খলা উন্নয়ন রাস্তা ঘাটের নিরাপত্তা নিশ্চিত করে দেশেকে পুনর্গঠন করে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় এই সম্পর্কে আলোচনা করেন।
উক্ত কমিনিটি পুলিশিং মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলী আহমেদ হাশমী (সিনিয়র সহকারী পুলিশ সুপার) হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিয়ন।
তিনি বলেন, বানেশ্বর বাজার ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এই বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের পাশা-পাশি কমিনিটি পুলিশ ও সাধারণ জনগণের সহযোগিতার মাধ্যমে বানেশ্বর থেকে শিবপুর হাইওয়ে থানা পর্যন্ত হাইওয়ে রোডের নিরাপত্তা নিশ্চিত করা কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যদি কোন পুলিশ সদস্য আপনাদের কাছে থেকে অন্যায় ভাবে ঘুষ বা টাকার দাবি করে, তাহলে দয়া আমাকে জানাবেন। অবশ্যই ঐ পুলিশ সদস্যর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক দুলাল বলেন, পবা হাইওয়ে থানাকে তাদের সকল কার্যক্রম সঠিক ভাবে চালিয়ে যেতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সব রকম সহযোগিতা করার কথা তুলে ধরেন তিনি।
এ সময় সম্মানিত চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক দুলাল ও বানেশ্বর গ্রীন লাইফ হসপিটালের চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার (বাবু) শিবপুর বাজার ব্যবসায়ী সাবেক সভাপতি মোঃ আব্দুল মতিন (তোতা) পবা হাইওয়ে থানাকে শিবপুর হাইওয়ে থানা নাম-করণ করার জন্য হাইওয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের কাছে দাবি পেশ করেন। এবং তারা সকলে ছোট যানবাহন গুলোর প্রতি সদয় হওয়ার জন্য আহবান জানান হাইওয়ে কতৃপক্ষকে।
এ সভায় সাধারণ জনগণের পক্ষে ড্রাইভার মোঃ আবু নোমান বলেন, উচ্চ সরে র্হন বাজালে জরিমানার যে বিধান পাশ করা হয়েছে ,বা ছোট র্হন বাজানোর যে নিয়ম চালু করা হয়েছে এই বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, ছোট র্হন বাজালে রাস্তায় চালিত ছোট যানবাহন গুলো যেমন, সিনজি, অটোরিক্সা, নছিমন, করিমন মোটর-সাইকেল ছোট র্হন বাজানোর শব্দ তারা বুঝে না বা শুনতে পাইনা। এসব ছোট যানবাহন গুলো বড় যানবাহনের র্হন বাজালেও সাইড দিচ্ছে না। এতে বড় যানবাহন গুলো রাস্তায় চলাচলের সময় ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। এই মতবিনিময় সভার মধ্যেমে হাইওয়ে পুলিশের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ড্রাইভার মোঃ আবু নোমান।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মুক্তা রশিদ মুরশেদ, মোঃ সালাউদ্দিন বাবু (সদস্য কমিনিটি পুলিশ) মো আহসান, মোঃ খোরশেদ আলম, আনোয়ার হোসেন, আতাউর রহমান, হাসান ইমাম (অনিক) আব্দুল গাফফার বুলবুল, আব্দুল আলিম, মোসাঃ সামিয়া আল জামী-সহ আরও অনেকে।