সর্বশেষ সংবাদ :

সাবেক যুবদলের সভাপতি সুইটকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অব্যাহত

স্টাফ রিপোর্টার: গত কয়েকদিন পূর্বে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষর করে বিএনপি’র সকল সদস্য পদ থেকে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত আছে। শনিবারও রাজশাহী মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপির তৃণমুলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা দ্রুত রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার দাবী জানান। সেইসাথে সুইট এর বিষয়ে সুনির্দিষ্ট ব্যাক্ষা না দিলে আগামীতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন তারা।
এদিকে সমাবেশের পূর্বে শনিবার বেলা ৩টা থেকে রাজশাহী মহানগরীর ভূবনমোহন পার্কে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সমবেত হয়। সেখান থেকে বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে তারা সোনাদিঘি হয়ে সাহেববাজার জিরো পয়েন্ট দিয়ে বাটারমোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়া পুলিশ ফাঁড়ির পার্শে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী নিই গভ: ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিএনপি নেতা জার্জিস কাদের।
রাজশাহী বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, শাহ্ মখদুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার।
উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খাজদার আলী, ৩০নং ওয়ার্ড বিএনপি’র সাবক সভাপতি আব্দুস শুকুর, বিএনপি নেতা আব্দুস সাত্তার, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুুমন, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল।
এছাড়াও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল, মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তুজা ফামিন, ডলার, মৃদুলসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: October 6, 2024 | সময়: 5:16 am | সুমন শেখ