, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসকে র্যাবিস মুক্ত করার লক্ষ্যে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সাথে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার অব রাজশাহী ইউনিভার্সিটি একটি উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর ওয়ার্ল্ড র্যাবিস ডে-তে রাবি ক্যাম্পাসের কুকুর ও বিড়ালদের র্যাবিস টিকা প্রদান করা হয়। রাবি এনিমেল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এই উদ্যোগে কারিগরি সহায়তা প্রদান করেছে ।
২৮ সেপ্টেম্বর শনিবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনের চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। সেখানে অন্যদের মধ্যে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো. মোজাফফর হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মোইজুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি প্রফেসর ইমতিয়াজ হাসান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। এরপর একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।