, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় বৃহস্পতিবার উপজেলার হাটগাঙ্গোপাড়ার বাড়িগ্রাম মাদ্রাসায় এসএসসি দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১২ শিক্ষক ও অসদুপায় অবলম্বল করার অপরাধে পাঁচ শিক্ষর্থীকে বহিস্কার করা হয়েছে।
খোজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার হাটগাঙ্গোপাড়ার বাড়িগ্রাম দাখিল মাদ্রাসার দুই শিক্ষককে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কক্ষ পরিদর্শকের দায়িত্ব হতে এক বছরের জন্য অব্যাহতি প্রদান করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হোসেন বৃহস্পতিবার বেলা ১২ টার দিক হাটগাঙ্গাপাড়ার বাড়িগ্রাম দাখিল মাদ্রাসা পরিদর্শনে গেলে ওই কেন্দ্রের বার শিক্ষকের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন ও তাদেরকে এক বছরের জন্য কক্ষ পরিদর্শকের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করেন।
অপরদিকে উপজেলার তাহেরপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল গনিত পরীক্ষা চলাকালিন সময়ে পরীক্ষায় অসদপায় অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ওই কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। এ সময় তিনি কক্ষ পরিদর্শন সময়ে পাঁচজন শিক্ষার্থীর কাছে পরীক্ষার প্রশ্নপত্রের সাথে হুবহু মিল রয়েছে এমন উত্তরপত্র হাতেনাতে ধরে তাদেরকে বহিস্কার করেন।
বহিস্কৃত ছাত্ররা হলেন, হামিকুৎসা দাখিল মাদ্রাসার ছাত্র আশরাফুল ইসলাম রোল-৪৩০৫৮৬-ক, একই মাদ্রাসার ছাত্র পারভেজ রোল ৪৩০৫৮৮-ক, মনিরুজ্জামান রোল- ৪৩০৫৯১-ক, সামিউল রোল ৪৩০৬০০-ক, জিহাদ রোল ৪৩০৫৫৪-ক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম জানান, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আমরা সেই মত সকল কেন্দ্রে তদারকি জোরদার করা হয়েছে।