সর্বশেষ সংবাদ :

পবায় বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক পুকুর, উন্মুক্ত জলাশয়, বর্ষা প্লাবিত ধানক্ষেত, নদী ও অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার ১৬টি জলাশয়ে পর্যায়ক্রমে অর্ধ মে.টন দেশীয় প্রজাতির বিভিন্ন পোনামাছ অবমুক্ত করা হয়।
সোমবার পবা উপজেলা পরিষদ অভ্যন্তরে অবস্থিত পুকুরে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাসির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাবিবা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা রির্সোস সেন্টার (ইউআরসি) ইন্সক্টাটর রেহেনা আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) ইসমোতারা খাতুন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিটর (ইউডিএফ) জাকিয়া সুলতানা, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সাংবাদিক সহ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ হাটবাজারে এখন আর দেখা যায় না। মাছে প্রচুর আমিষ আছে। নদীসহ উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির বিভিন্ন পোনামাছ অবমুক্তকরণের ফলে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মাছ উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের খাদ্য নিরাপত্তাসহ আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।


প্রকাশিত: September 10, 2024 | সময়: 5:50 am | সুমন শেখ