সর্বশেষ সংবাদ :

দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ধনবাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্ল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী। বিশেষ অতিথির বক্তব্য দেন ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান।
আরোও বক্তব্য দেন-ধনবাড়ী উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব আবু তালহা, মডেল কেয়ার টেকার মাসুদ রানা, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ মওলানা আব্দুল জলিল সহ অন্যরা।
সেমিনারে ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ বিষয়ে নানাবিধ আলোচনা করেন বক্তারা। এসময় উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের শতাধিক শিক্ষক অংশ নেয়।


প্রকাশিত: February 24, 2026 | সময়: 3:54 am | সুমন শেখ