, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ চারজনের কেউ সাঁতার জানে না। নৌকা ডুবির পরে সাঁতার ১২ জন পাড়ে উঠতে সক্ষম হয়েছেন। নিখোঁজদের স্বজন ও ঘটনাস্থলে থেকে বেঁচে ফেরা মানুষগুলো জানিয়েছেন। এরআগে সোমবার (২ সেপ্টম্বর) ভোরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
এমন অবস্থায় দিনভর পদ্মায় নৌকা ডুবিতে নিখোঁজ মানুষগুলোকে ফিরে পাওয়ার আশায় স্বজনদের দিন কেটেছে পদ্মা নদীর চর মাজারদিয়াড় ঘাটে। নিখোঁজ হওয়া মানুষগুলোর স্বজনরা ছাড়াও ফায়ার সার্ভিসের ডুবুরিদের চেষ্টায় উদ্ধার করা যায়নি নিখোঁজ চার শ্রমিককে।
নিখোঁজ চারজন হলেন- পবা উপজেলার চর মাজারদিয়াড় গ্রামের এনামুল হকের ছেলে রাজু (২২), এন্তাজুল হকের ছেলে সবুজ (২০), আবুল কালামের ছেলে ফারুক (১৯) ও খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮)। তারা সবাই একই এলাকার বাসিন্দা। এছাড়া তারা কৃষি জমির শ্রমিক ছিলেন।
এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। নদীতে প্রচণ্ড স্রোত। তাদের পাওয়া যায়নি। তবে নিখোঁজ হওয়া মানুষগুলোর স্বজনরা জানিয়েছেন- ওই চারজন সাঁতার জানতে না। যারা সাঁতার জানতে তারা নদীর পাড়ে উঠে প্রাণে বেঁচে গেছেন।