গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত -৫

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলে ৫ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।

 

আজ রোববার (০১ সেপ্টেবর) সকাল ৮টার দিকে উপজেলার মাঝিঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানিয়েছে, রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জের কাশিয়ানীর মাঝিঘাটি এলাকায় পৌঁছালে, বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৫ যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও ১৫ জন। গুরুতর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪ | সময়: ১১:২৮ পূর্বাহ্ণ | Daily Sunshine

আরও খবর