সর্বশেষ সংবাদ :

আজ দুপুরে আদালতে তোলা হবে সালমান ও আনিসুলকে

নিজস্ব প্রতিবেদক: আজ দুপুরেই গ্রেফতার হওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলা হবে।

 

আজ বুধবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে তাদের আদালতে নেয়ার কথা।

গত মঙ্গলবার (১৩ আগস্ট) মধ্যরাতে তাদের ডিবি কার্যালয়ে নেয়া হয়। এর আগে, বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান গণ-মাধ্যমকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটক করে কোস্টগার্ড। এরপর তারা এ দুই জনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজনমারা যায়। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যায় ইন্ধনদাতা হিসেবে এ দুজনকে আটক করা হয়েছে।


প্রকাশিত: August 14, 2024 | সময়: 12:03 pm | Daily Sunshine