সর্বশেষ সংবাদ :

ভারতের বিহারে মন্দিরে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন সাত জন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহার রাজ্যের জেহনাবাদ জেলার এক মন্দিরে পদদলিত হয়ে সাত জন মারা গিয়েছে। এদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও ৩৫ জন।

 

গত রোববার (১২ আগস্ট) দিবাগত রাতে জেহানাবাদ মখদুম পুরের বাবা সিদ্ধনাথ মন্দিরের এ দুর্ঘটনা ঘটে।

 

ভারতীয় গণমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছেন, জনপ্রিয় এই শিব মন্দিরটিতে রাতে পুজা উপলক্ষ্যে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তখনই আচমকা হুড়োহুড়ি শুরু হয়ে যায়, সবাই এলো পাথারি ভাবে মন্দির থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন আর তখন ভিড়ের ধাক্কায় অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছে।

 

বিহারের অন্যতম জনপ্রিয় এই শিব মন্দিরে বছরের অন্যান্য সময়ের তুলনায় শ্রাবণ মাসে অনেক বেশি ভিড় থাকে। এর জন্য রোববার রাতে পুজায় যোগ দিতে বহু লোকের সমাগম হয়েছিল।

 

তবে মন্দিরে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ভালো ছিল না বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। স্বেচ্ছা সেবকরা ভিড় নিয়ন্ত্রণে এক পর্যায়ে লাঠিপেটা করেছেন বলেও অভিযোগ পাওয়া ওঠেছে। এ রকম এক পরিস্থিতিতেই পদদলনের ঘটনাটি ঘটে।

 

জেহনাবাদের জেলা প্রশাসক অলংকৃতা পাণ্ডে জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।


প্রকাশিত: August 12, 2024 | সময়: 3:29 pm | Daily Sunshine