বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালার ওয়ায়ানাদ জেলায় ভূমি ধসে নিহতদের সংখ্যা বেড়ে ১৪৩ জন হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ১৮৬ জন। এখনও আটকা পড়ে আছে প্রায় অনেক মানুষ।
গত বুধবার ৩১ জুলাই সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সাথে কথা বলেছেন এবং এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
ভারতীয় সেনাবাহিনী উদ্ধার প্রচেষ্টার জন্য ৩০০ কর্মী মোতায়েন করেছে। জরুরি প্রয়োজনের জন্য আরো ১৪০ জনকে মোতায়েন করা হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছেন, আগামী কয়েক দিন কেরালার বেশি কিছু অঞ্চলে ভারী বর্ষণ হবে। ইদুক্কি, ত্রিশুর, পালাক্কাদ, মালাপুরম, কোঝিকোড়, ওয়ায়ানাদ, কান্নুর এবং কাসারগোড জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাঠানামথিট্টা, আলাপুঝা, কোট্টায়ম এবং এরনাকুলাম এই চার জেলায় লাল সতর্কতা সংকেত বার্তা জারি করা হয়েছে।
মঙ্গলবার ৩০ জুলাই প্রবল বৃষ্টিতে ভূমিধসের ১৪৩ জন মারা গেছে এবং প্রায় ১৮৬ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আরো শতাধিকের বেশি মানুষ আটকে পড়েছে। এখনও অনেকেই তাদের পরিবারের সদস্যদের সন্ধান পাচ্ছেন না।