, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
জাতীয় মৎস্য সপ্তাহ’২৪ বাস্তবায়নে রাজশাহীর বাঘায় মৎস্য চাষি, মৎস্যজীবি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- “ ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ”।সোমবার(২৪-৭-২০২৩) জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মৎস্য সম্পদের সুরক্ষা ও সম্বৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।
সপ্তাহ ব্যাপি কর্মসূচির ১মদিন মঙ্গলবার (৩০ জুলাই) রয়েছে- মতবিনিময় সভা ও প্রচার প্রচারনা মাইকিং, ২য়দিন বুধবার (৩১ জুলাই) বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধন অনুষ্ঠান,আলোচনা সভা,সফল মৎস্যচাষি/উদোত্তাকে পুরুস্কার প্রদান, উপজেলা পরিষদ পুকুরে পোণামাছ অবমুক্তকরন, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন। ৩য় দিন বৃহস্পতিবার (১ আগষ্ট) মৎস্য সম্পদের দায়িত্বশীল ও সর্বোত্তম ব্যবহার বিষয়ে চাষি ও সুধিজনদের সাথে মতবিনিময়,৪র্থ দিন শুক্রবার(২ আগষ্ট) মৎস্য চাষিদের পুকুরের পানি ভৌত ও রাসায়নিক গুনাগুন পরীক্ষা ও পরামর্শ প্রদান, নিরাপদ আমিষের প্রধান উৎস্য হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময়,,৫ম দিন শনিবার(৩আগষ্ট) মৎস্য চাষিদের পুকুরের পানি ভৌত ও রাসায়নিক গুনাগুন পরীক্ষা ও পরামর্শ প্রদান,মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগিতা,৬ষ্ঠ দিন রোববার(৪আগষ্ট) সুফলভূগীদের মাছ চাষ বিষয়ে প্রশিক্ষন ও উপকরণ বিতরন, ৭ম দিন সোমবার(৫আগষ্ট) জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
সভায় উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন মৎস্যচাষি সমবায় সমিতির সভাপতি,আ’লীগ নেতা মুজিবর রহমান,গাওপাড়া মৎস্যজিবী সমবায় সমিতির সভাপতি নূর হোসেন,বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,সাধারন সম্পাদক নুরুজ্জামানসহ প্রেস ক্লাবের গোলাম তোফাজ্জল কবীর মিলন, আসলাম হোসেন,লালন উদ্দীন,ফজলুর রহমান মুক্তা,সাইদুল ইসলাম, সুব্রত কুমার, দোয়েল হোসেন,আব্দুল আব্দুস সালাম,জহুরুল ইসলাম প্রমুখ।
সানশাইন / শামি