, , ।
স্টাফ রিপোর্টার, নাটোর: কোটাসংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে নাটোরে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানসহ এ পর্যন্ত ১০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান বর্তমানে জেলা জামায়াতের নায়েবে আমির ও শহরের আলাইপুর এলাকার উপশহরের বাসিন্দা। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও রোববার রাতে জেলায় বিএনপি জামায়াতের আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাটোর জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গত ১৮ জুলাই থেকে ২৯ জুলাই দুপুর পর্যন্ত জেলার বিএনপি, জামায়াত ও শিবিরের ১০৮ নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, সহিংসতা, নাশকতাসহ বিভিন্ন মামলায় ১০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই নাশকতা মামলার আসামি।