সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় যাত্রিবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় যাত্রিবাহী অজ্ঞাত বাসের ধাক্কায় মিনহাজ (২৬) নামের এক সাইকলে আরোহী নিহত হয়েছে। নিহত মিনহাজ চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বালাদিয়ার গ্রামের ইন্নাত আলীর ছেলে। সোমাবার দুপুর ১টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া পৌর সদরের ইসলামীয়া কলেজ সংলগ্ন বিলপাড়া ঢালান নামক স্থানের এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সাইকেল আরোহী মিনহাজ ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া পৌর সদরের বিলাপাড়া ঢালান নামক স্থানে মহাসড়ক পারাপারের সময় রাজশাহী থেকে একটি দ্রুতগামী যাত্রিবাহী বাসের সাথে ধাক্কা লাগে। বাসের ধাক্কায় সাইকেল আরোহী মিনহাজ সাইকের থেকে মহাসড়কে ছিটকে পরে গুরুতর জখম হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার মিনহাজকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে পুঠিয়া হাইওয়ে ফাঁড়ি থানার অফিসার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: February 28, 2024 | সময়: 6:11 am | সুমন শেখ

আরও খবর