সর্বশেষ সংবাদ :

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছেন ১২ জনের প্রতিনিধিদল।

 

 

আজ রোববার দুপুর ৩টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীর কাছে স্মারক লিপি জমা দেন তারা।

এর আগে দুপুর ২টা ৩০ মিনিরের দিকে তারা প্রবেশ করেন বঙ্গভবনে।

 

এই প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারজিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আব্দুল কাদের, মেহেরুন্নেসা নিদ্রা, মো: মাহিন সরকার, হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, হান্নান মাসুদ, সুমাইয়া আক্তার,  আরিফ সোহেল এবং আশিক।

 

এর আগে দুপুরে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে যাওয়া শিক্ষার্থীদের গণপদযাত্রা জিরো পয়েন্টে আটকে দেয় পুলিশ। তবে সেই ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে চলে যান শিক্ষার্থীদের একাংশ। এরপর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেন।

 

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেয়া ও কোটা সংস্কারের একদফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে দুপুর ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। পদ যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।


প্রকাশিত: July 14, 2024 | সময়: 4:53 pm | Daily Sunshine