কর আইনজীবী সমিতি রাজশাহীর নির্বাচন এ্যাড. ফজলে করিম সভাপতি, সম্পাদক মুনতাসীর মামুন

স্টাফ রিপোর্টার: কর আইনজীবী সমিতি রাজশাহীর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট ফজলে করিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট মুনতাসীর মামুন।
সমিতির অন্য নির্বাচিত সদস্যরা হলেন সহ সভাপতি এ্যাডভোকেট শাহীন আহমদ, এ্যাডভোকেট রফিকুল ইসলাম, এ্যাডভোকেট নাজমুল হক মিন্টু। নির্বাহী সদস্যরা হলেন, এ্যাডভোকেট সাইফুল ইসলাম, এ্যাডভোকেট কে, এম ইলিয়াস, এ্যাডভোকেট রহমতুল্লাহ ওয়ারেশী (পদাধিকার বলে), আয়কর আইনজীবী মইদুল ইসলাম (পদাধিকার বলে)। ২৭ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পহেলা জুলাই দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত কমিটি।


প্রকাশিত: জুলাই ২, ২০২৪ | সময়: ৫:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ