সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় মাদকদ্রব্যসহ তিন কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা পুঠিয়ায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮৭টার দিকে পুঠিয়া উপজেলার গন্ডগোহালী এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।
গ্রেপ্তারকৃরা হলো গন্ডগোহালী এলাকার নূর ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩১)। রহমানের ছেলে সেলিম রেজা (৩৩) ও ময়েজ উদ্দিনের ছেলে আইয়ুব (৩৩)। এসময় ২০৪ বোতল ফেন্সিডিল ৭৭পিট ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল, ২টি সিম উদ্ধার হয়েছে।
রবিবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল পুঠিয়ায় গন্ডগোহালী গ্রামের আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় গ্রেপ্তার হয় ওই তিনজন। পরে সেখান থেকে ওই মাদকদ্রব্য উদ্ধার করে র‌্যাব। পরে তাদের পুঠিয়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।


প্রকাশিত: July 1, 2024 | সময়: 5:39 am | সুমন শেখ