রাজশাহীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর কেচুয়াতৈল এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম মিঠুন। তিনি রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকার আবু মিয়ার ছেলে।
নগর পুলিশ জানায়, মিঠুনের বিরুদ্ধে রাজশাহী’র আদালতের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাজারি ছিল। গতকাল শুক্রবার দিবাত রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামি মিঠুন চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানা পুলিশের একটি দল রাত ১ টায় অভিযান চালিয়ে মিঠুনকে কেচুয়াতৈলি এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: জুন ২৪, ২০২৪ | সময়: ৪:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ