, , ।
স্টাফ রিপোর্টার: দিনব্যাপী রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো একটি বর্ণাঢ্য স্মার্ট কর্মসংস্থান মেলা। বুধবার দেশের স্বনামধন্য ২০টি কোম্পানি প্রায় দুই হাজার ৬১৫-এর অধিক শূন্য পদে কর্মী নিয়োগের লক্ষ্যে এই মেলায় অংশগ্রহণ করে।
সকালে শুরু করে বিকেল পর্যন্ত মেলার কার্যক্রম চলে। জাতীয় বিশ^বিদ্যালয়, প্রধানমন্ত্রীর এ টু আই প্রোজেক্ট ও রাজশাহী কলেজ-এর যৌথ উদ্যোগে এবং রাজশাহী কলেজ বিজনেস ক্লাব-এর সার্বিক সহযোগিতায় মেলাটির আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। আরও বক্তব্য রাখেন-প্রফেসর ড. নাসির উদ্দিন, ডীন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ^বিদ্যালয়, প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ ও জনাব আসাদ-উজ-জামান, স্ট্যাটেজি এন্ড ইনোভেশন স্পেশালিষ্ট, এ টু আই, জনাব জিয়া আশরাফ, ফাউণ্ডার এন্ড চীফ অপারেটিং অফিসার, চাল ডাল লিমিটেড। প্রধান অতিথির ভাষণে প্রফেসর ড. মশিউর রহমান, জাতীয় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি ও জ্ঞানভিত্তিক শিক্ষা অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত করতে আহ্বান জানান এবং মেলায় অংশগ্রহণকারী চাকুরি প্রত্যাশীদের সফলতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. নাসির উদ্দীন আশা প্রকাশ করেন, এই মেলার মাধ্যমে জাতীয় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাক্সিক্ষত চাকুরি লাভ করবে। সভাপতি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে স্মার্ট কর্মসং¯’ান মেলার সফলতা কামনা করেন এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। গতানুগতিক শিক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রয়াস নিয়ে এই মেলার আয়োজন করা হয় বলে বক্তারা তাঁদের বক্তব্য তুলে ধরেন। রাজশাহী কলেজ বিজনেস ক্লাব-এর উপদেষ্টা প্রফেসর মোঃ গোলাম রাব্বানীর দিকনির্দেশনায় রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের একদল চৌকস শিক্ষার্থীর সার্বিক সহযোগিতায় মেলাটি সফলভাবে সম্পন্ন হয়। দেশের শিক্ষিত বেকার সমস্যার সমাধানে এটি একটি সময়োপযোগী উদ্যোগ।