, , ।
নুরুজ্জামান.বাঘা :
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় ভূমি সেবা সপ্তাহ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার(৮ জুন) সকালে র্যালী,আলোচনা সভা ও বেলুন উদয়ন এর মধ্য দিয়ে এই সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম।
সকাল ১১ টায় বাঘা উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা মনসুর আলীর সঞ্চলনা ও নির্বাহী অফিসারের সভাপতিতে ভূমি অধিদপ্তরের সামনে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে সপ্তাহ ব্যাপী এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। এ সভায় বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শামসুল ইসলাম। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানা অফিসার ইনচার্জ(ইন্সপেক্টর তদন্ত)সোহেব খান,ইউডিএফ আল্পনা খাতুন, আড়ানী ভূমি কর্মকর্তা নওশাদ আলী, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
সভায় উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, ভোগান্তি যেন সহজে কমানো যায়, সেই আঙ্গিকে এই ভূমি সেবা সপ্তাহটা শুরু হয়েছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। স্মাট বাংলাদেশ গড়তে হলে, স্মাট সিটিজেনসিপ লাগবে। জনবান্ধব সরকার জনগণকে কষ্ট দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না। এর উদাহরণ এবারের জাতীয় বাজেট। তিনি বলেন, আমাদের সক্ষমতা এখন উন্নত দেশের মতো। আমরা বাংলাদেশের রাজধানী-সহ দেশের বিভিন্ন এলাকায় এখন উন্নয়নের ছবি দেখতে পাই। এর সব কিছুই সম্ভব হয়েছে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কর্ম দক্ষতায়।
উক্ত সভায় অন্যান্য বক্তারা বলেন,এখন অনলাইন সার্ভিসের মাধ্যমে নামজারী, ভূমি উন্নয়ন কর আদায়, ভূমি জটিলতা নিরসন, ভূমি অধিগ্রহণের চেক প্রদান, ভূমি কর আদায়, খাস জমি ও ক্ষতিয়ান সম্পর্কে ধারনা দেয়া এবং জমি কেনার পূর্বে কি-কি করনীয় সে বিষয়েও পরামর্শ দেয়া হয়। কারণ দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহার। বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলো সকল পর্যায়ে সেবা ডিজিট্যাল করে ফেলেছে। এ দিক থেকে আমরাও এগিয়ে চলেছি। বর্তমানে সকল ভূমি অফিসের তথ্য হাল নাগাদ হয়েছে। এর ফলে যে কোন তথ্য চাওয়া মাত্র ফাইল না খুজে কম্পিউটার কিংবা ল্যবটপ দেখে আমরা সেটি জানাতে পারছি । এ জন্য বর্তমান ক্ষমতাসীন দল আ’লীগ সরকারকে ধন্যবাদ জানানো হয়।
সানশাইন / শামি