বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: মানি লন্ডারিং ইস্যুতে ব্রিটেনের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ থেকে পাচার করা টাকা ফিরিয়ে আনার বিষয়ে ব্রিটেনের সহযোগিতা চান তিনি। পাশা-পাশি ব্রিটিশ বিনিয়োগ-কারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে সৌজন্য সাক্ষাতে এ সকল কথা বলেন তিনি।
আজ বুধবার (২১ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় ব্রিটিশ হাইকমিশনার তার দেশের সরকারের পক্ষ থেকে ড. ইউনূসকে স্বাগত জানান। বলেন, যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। এ সময় তিনি রোহিঙ্গাদের সহযোগিতার বিষয়েও আশ্বাস দেন।
এদিকে, বুধবার প্রধান উপদেষ্টা ড. ইউনূস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এ সময় রাষ্ট্রদূত ও অধ্যাপক ড. ইউনূস পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
জাপানের রাষ্ট্রদূত জানান, একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল উন্নয়নের পথে অগ্রসর হবে। দুই দেশের মধ্যে থাকা কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে জাপান বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
সানশাইন/ আর এক্স