, , ।
বদলগাছী প্রতিনিধি: তীব্র রোদ ও ভাপসা গরমে কদর বেড়েছে ডাবের। একটানা ভাবে রোদ গরম হওয়ায় নওগাঁর বদলগাছীর বিভিন্ন বাজারে দেখা গেছে ১ পিছ ডাবের দাম ছিল ৬০ থেকে ৭০টাকা বর্তমান ১১০ থেকে ১২০ টাকা।
বদলগাছী বাজারে ডাব ক্রেতা আজিজুল হক বলেন আমি ৩দিন আগে ৪টি ডাব কিনেছিলাম কিন্তু প্রতিটি ডাবে ১গ্লাস পানিও নেই। আমার মা অসুস্থ ডাক্তার বলছে বেশী করে ডাব ক্ষেতে হবে তার জন্য আমি আবার ডাব নিতে এসেছি। কিন্তু ডাবের দাম ১২০ টাকা চাচ্ছে।
ডাব বিক্রতা কিনা মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে গরম হওয়ার কারণে এলাকায় কোন ডাব পাওয়া যাচ্ছে না। খুলনা থেকে চড়া দামে কিনে গাড়ী ভাড়া সহ অনেক দাম বেশী পড়ে যাচ্ছে। আমরা ডাব ব্যবসায়ীরা সামান্য লাভে বিক্রি করছি। ডাব গাছের মালিক চাঁদপুর গ্রামের ইব্রাহিম বলেন, আমার ৫টি ডাবের গাছ আছে ভালোই ধরেছিল আরো আগেই আমি গাছ থেকেই ৫৫টাকা পিচ দরে বিক্রি করেছি।