সর্বশেষ সংবাদ :

উপজেলা পরিষদে নতুন নেতৃত্ব চাচ্ছে বাঘার মানুষ

স্টাফ রিপোর্টার,বাঘা :

আর মাত্র তিনদিন পর ৫ জুন অনুষ্ঠিত হবে বাঘা উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে দু’জন চেয়ারম্যান প্রার্থী সহ নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চলছে ৬ প্রার্থীর ভোট যুদ্ধ। এরমধ্যে চেয়ারম্যান পদে রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গত নির্বাচনে রাজনৈতিক মারপ্যাচে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত নেতা এ্যাড: লায়েব উদ্দিন লাভলু অত্র উপজেলায় দৃশ্যমান কোন উন্নয়ন না করায়, এবার উন্নয়নের স্বার্থে নতুন নেতৃত্ব চাচ্ছে বাঘা উপজেলার মানুষ।

 

লোকজন জানান, এ বছর ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন উন্মুক্ত ঘোষনা করায় দেশের প্রধান রাজনৈতিক ক্ষমতাসীন দল (আ’লীগ) এর মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে , তার পুরোটায় প্রভাব পড়ছে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে। তবে এখন পর্যন্ত বিভিন্ন উপজেলায় এমপি-মন্ত্রী সমর্থীতরাই বেশি বিজয়ী হওয়ার খবর শোনা গেছে। সেই ধারাবাহিকতায় আর মাত্র তিনদিন পর ৫ জুন বাঘা উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে এখানে চলছে দুই চেয়ারম্যান প্রার্থীর ভোট যুদ্ধ। এদের মধ্যে একজন নবীন অপরজন প্রবীন ।

 

 

বাঘা উপজেলার সুধীজনরা জানান, এখানে গত নির্বাচনে রাজনৈতিক মারপ্যাচে একক ভাবে বিজয়ী হওয়া চেয়ারম্যান এ্যাড: লায়েব উদ্দিন লাভলু এবার মোটর সাইকেল প্রতিক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন। তিনি গত পাঁচ বছর ক্ষমতায় থেকে নিজের ভাগ্য উন্নয়ন করলেও এলাকায় দৃম্যমান কোন উন্নয়ন দেখাতে পারেন নি। এ কারণে এবার অত্র এলাকার অধিকাংশ মানুষ উন্নয়নের স্বার্থে নতুন নেতৃত্ব চাচ্ছেন।

 

লোকজন আরো জানান, গত ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নৌকা প্রতিকের বিরুদ্ধে ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়ে ভোট করে ছিলেন এ্যাড: লায়েব উদ্দিন লাভলু। ফলে এবার (চতুর্থ ধাপ)আসন্ন বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে তার বিপরীতে ভোট যুদ্ধে নেমেছেন সাবেক রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং জেলা আ’লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু। তাঁর নির্বাচিত প্রতীক আনারস।

 

 

বাঘার একাধিক ভোটারদের  সাথে নির্বাচন নিয়ে একান্ত আলাপ চারিতায় তাঁরা বলেন, রোকনুজ্জামান রিন্টু একজন প্রয়াত মুক্তিযোদ্ধার সন্তান। তরুণ এই যুবক ক্লিন ইমেজের প্রার্থী হওয়ায় এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে। তাছাড়া বিগত পাঁচ বছর তার প্রতিপক্ষ এ্যাড: লায়েব উদ্দিন লাভলু দৃশ্যমান কোন উন্নয়ন করতে না পারায় এবার নতুন নেতৃত্ব চাচ্ছে অত্র এলাকার মানুষ।

 

 

এই নির্বাচন নিয়ে এ্যাড: লায়েব উদ্দিন লাভলু বলেন, বিনা ভোটে পাশ করার মধ্যে কোন আনান্দ নেই। এবার জনগণের ভোটে বিজয়ী হয়ে আনন্দ করতে চাই। আমার আত্নবিশ্বাস মানুষ যোগ্যতার বিচারে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

 

অপর দিকে রোকনুজ্জামান রিন্টু বলেন, এ্যাড: লায়েব উদ্দিন লাভলু বিনা ভোটে নির্বাচিত হয়ে গত ৫ বছর এলাকায় উল্লেখযোগ্য কোন উন্নয়ন দেখাতে পারেননি। এ কারণে মানুষ এবার তার থেকে মুখ ফিরিয়ে আমাকে বিজয়ী করবে। আমি নবীন প্রার্থী হিসাবে জনগনকে ওয়াদা দিচ্ছি , জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে এ দেশের মুক্তিযোদ্ধারা যেমনটি বেইমানী করেনি। আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে কোনদিন বেইমানী করবো না। এলাকার উন্নয়নের স্বার্থে প্রয়োজনে জীবন বাজি রাখবো।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাঘায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৮৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৪৭২জন এবং মহিলা ৮১ হাজার ৩৮৯ জন। এ উপজেলায় ৫ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬৯ টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে।

সানশাইন /শামি


প্রকাশিত: June 1, 2024 | সময়: 7:16 pm | Daily Sunshine