বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান রিন্টুর পক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১-মে) বিকেলে বাজুবাঘা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক নং ওয়ার্ড আমোদপুর গ্রামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাজুবাঘা ইউনিয়ন মহিলা আ’লীগের সভানেত্রী নিলা জামানের সভাপতিত্বে আয়োজিদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনারা গত উপজেলা নির্বাচনে যাদেরকে নির্বাচিত করে ছিলেন তাঁরা ভোটের পর আপনাদের সাথে কয়দিন দেখা করেছে, আর এলাকার জন্য কি কি উন্নয়ন করেছে এবং জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়েছে-কি না, এটা সকলের কাছে প্রশ্ন রেখে গেলাম ? এ দিক থেকে আমি মনেকরি ,এলাকার উন্নয়ন পেতে হলে চেয়রম্যান পদে যারা প্রার্থী হয়েছেন তার মধ্যে তারুণ্যের প্রতিক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং উপজেলা আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী রোকনুজ্জাম রিন্টুর কোন বিকল্প নেই।
সভায় প্রার্থী রোকনুজ্জাম রিন্টু বলেন, আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। তিন বছর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম,বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। একই সাথে জেলা আ’লীগের সদস্য হিসাবেও সম্পৃক্ত রয়েছি। আমার চলমান জীবনে যদি কোন দুর্ণীতি করে থাকি তাহলে আপনারা আমাকে ভোট দিবেন না। আমি আপনাদের মুল্যবান ভোট, দোয়া ও আর্শিরবাদ চাই। তিনি বলেন আমি চেয়ারম্যান নয়, এই জনপদের একজন সেবক হতে চাই।
রিন্টু আরো বলেন,আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মুক্তিযোদ্ধারা জাতির পিতার সাথে কখনো বেইমানি করেনি। আমিও করবো না। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের প্রিয় নেতা, চারবারের সাংসদ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রচেষ্টায় তাঁর সাথে থেকে অত্র উপজেলায় যে সকল উন্নয়ন কাজ বাঁকি রয়েছে, সেগুলো খুব শীর্ঘই সম্পন্য করবো ইনশাল্লাহ।
বাজুবাঘা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাইদ বিটেনের সঞ্চলনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক মালিথা, রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোকলেছুর রহমান মুকুল, গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, রাজশাহী জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুন, ওয়ার্ড আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, বাজুবাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল মাহামুদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম হাসান স্বদেশ প্রমুখ।
সানশাইন/সোহরাব