বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
পরীক্ষার বিস্তারিত সূচি বৃহস্পতিবার শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। কোভিড মহামারীর পর দেশে মাধ্যমিক পরীক্ষার সূচি এলোমেলো হয়ে যায়। আগামী বছরের পরীক্ষার মাধ্যমে অনেকটা স্বাভাবিক ধারায় ফিরতে যাচ্ছে এসএসসি ও সমামানের পরীক্ষা।
১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে আগামী বছরের মাধ্যমিক ও সমমান পরীক্ষা শুরু হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।