সর্বশেষ সংবাদ :

বাগমারায় নবাগত ইউএনও উজ্জল হোসেনের যোগদান 

বাগমারা প্রতিনিধি :
বাগমারার নবাগত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হিসাবে যোগদান করেছেন উজ্জল হোসেন। বুধবার তিনি অনুষ্ঠানিক ভাবে ইউএনও হিসাবে যোগদান করেন। এর আগে বাগমারার ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেন এ,এফ,এম আবু সুফিয়ান। মঙ্গলবার তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বদলী হন। এ দিকে নবাগত ইউএনও উজ্জল হোসেন বুধবার বাগমারায় যোগদান করলে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

পরে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন তাকে শুভেচ্ছা জানান। পরে ইউএনও উজ্জল হোসেন সানশাইন কে জানান, বাগমারা একটি বিশাল উপজেলা। আমি বাগমারা সম্পর্কে আগে কিছুটা জেনেছি। এখন এসে দেখছি বাগমারা অনেক উন্নত। সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠভাবে হয়। এ জন্য আমাদের সর্বাত্নক চেষ্টা রয়েছে। এই কাজে আমি আপামর বাগমারাবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।

সানশাইন / শামি


প্রকাশিত: December 13, 2023 | সময়: 7:46 pm | Daily Sunshine

আরও খবর