সর্বশেষ সংবাদ :

রুয়েটে আইআইসিটির বোর্ড অব গভর্নরসের চতুর্থ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর চতুর্থ বোর্ড অব গভর্নরসের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রুয়েট উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভায় আইআইসিটির কার্যক্রম, কর্মপরিধি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইনস্টিটিউটটির কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আইআইসিটির পরিচালক ও কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রুয়েটের ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. একরামুল হামিদ, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মো. আহসান হাবিব, টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন। সভায় বোর্ডের সদস্যরা আইআইসিটির শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে মতামত দেন এবং ইনস্টিটিউটের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম আরও সম্প্রসারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


প্রকাশিত: জুলাই ৫, ২০২৬ | সময়: ৪:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ