সর্বশেষ সংবাদ :

নগর স্বেচ্ছসেবক লীগের শান্তি মিছিল

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রানীবাজারস্থ এএইচএম খায়রুজ্জামান লিটন এঁর রাজনৈতিক কার্যালয় চত্বর থেকে একটি শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কুমারপাড়ার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শান্তি মিছিল শেষে সেখানে উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের শহীদ কামারুজ্জামান চত্বর ও সাগরপাড়া বটতলার মোড়ের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সমাবেশে একাত্মতা ঘোষণা করে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্ব্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা। সভাপতিত্ব করেন নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য হাবিবুর রহমান বাবু, মুশফিকুর রহমান হাসনাত, মোখলেশুর রহমান কচি, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ।


প্রকাশিত: November 14, 2023 | সময়: 6:23 am | সুমন শেখ

আরও খবর