সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে সরকার বিরোধী প্রচারপত্র বিলি করতে গিয়ে জামায়াত নেতা আটক

স্টাফ রিপোর্টার : 
রাজশাহীর গোদাগাড়ীতে সরকার বিরোধী প্রচারপত্র বিলি করতে গিয়ে জামায়াত নেতা আটক হয়েছেন এক জামায়াত নেতা। পুলিশ জানায় সোমবার(১৩ নভেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের জামায়াতে সাধারন সম্পাদক সাইফুদ্দীন(৫৫) এলাকায় সরকার বিরোধী প্রচার পত্র বিলি করে সন্ত্রাস ও নাশকতা সূষ্টি করার চেষ্টা করার সময় পুলিশের হাতে আটক হয়। আটককৃত সাইফুদ্দীন সুলতানগঞ্জ গ্রামের মন্টুর ছেলে।

গোদাগাড়ী মডেল থানার অফিষার ইনচার্জ(ওসি)আব্দুল মতিন বলেন, আটককৃত সাইফুদ্দীন সরকার বিরোধী ও সন্ত্রাস নাশকতার কর্মকার্ন্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। গোয়েন্দা তথ্য ভিত্তিতে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার অভিযোগে থানায় মামলা হয়েছে।

সানশাইন / শামি

 


প্রকাশিত: November 13, 2023 | সময়: 8:57 pm | Daily Sunshine