সর্বশেষ সংবাদ :

বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সিরাজের সুস্থতা কামানা করে দোয়া

স্টাফ রিপোর্টার ,বাঘা :
রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের একান্ত সহকারী সচিব সিরাজুল ইসলাম এর আরগ্য কমানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১-নভেম্বর)সকালে উপজেলার দারুল কোরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

বাঘা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টনের সভাপতিত্বে আয়োজিত উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার,উপজেলা স্বেচ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব ,বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা স্বপন সরকার ও বাজুবাঘা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রেজাউল করিম সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

 

দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, সিরাজুল ইসলাম শুধু পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিবই নন, তিনি রাজশাহী জেলা বঙ্গবন্ধু স্বেচ্ছোসেবক লীগের একজন সক্রীয় সদস্য। বর্তমানে তাঁর হার্টে ব্লক ধরা পড়ায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা সৃষ্টি কর্তার নিকট তাঁর আরগ্য কামনায় প্রার্থনা করি আল্লাহপাক যেনো তাঁকে হেফাজত করেন।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: November 11, 2023 | সময়: 6:34 pm | Daily Sunshine