সর্বশেষ সংবাদ :

মান্দায় এমপি পুত্রকে সৌরভকে সংবর্ধনা

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের বড়ছেলে সেফায়েত জামিল প্রামাণিক সৌরভকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোটমুল্লুক বালিকা উচ্চবিদ্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সেফায়েত জামিল প্রামাণিক সৌরভ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার, বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার প্রাং, সহকারী প্রধান শিক্ষক গনেশ চন্দ্র সাহা, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
শেষে পিবিজিএসআই প্রকল্পের আওতায় হতদরিদ্র ও মেধাবী ১৫ শিক্ষার্থীর মাঝে অনুদানের ৭৫ হাজার টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেফায়েত জামিল প্রামাণিক সৌরভ।


প্রকাশিত: September 1, 2023 | সময়: 5:00 am | সুমন শেখ