সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির পদযাত্রা

চাঁপাইনবাবগঞ্জ:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রা করেছে বিএনপি। শনিবার (১৯আগস্ট) বিকালে জেলা বিএনপির ব্যানারে সন্ধ্যা কমিউনিটি হলের সামনে থেকে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি সেখান থেকে বের হয়ে শহরের মহানন্দা বাসস্ট্যান্ড ঘুরে একই স্থানে শেষ হয়।

 

 

এর আগে সমাবেশ বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল মতিন, জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, এনায়েত করিম তোকি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, গোমস্তাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান ইমতিয়াজ। সমাবেশে বেগম খালেদা জিয়া মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি জানিয়ে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন বক্তারা।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: August 19, 2023 | সময়: 6:38 pm | Daily Sunshine