সর্বশেষ সংবাদ :

মুন্ডুমালা পৌর মেয়রের মেয়ে সাদিয়া ডাক্তার হতে চায়

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

চলতি এসএসসি পরীক্ষা রাজশাহী তানোর উপজেলার মুন্ডুমালা সরকারী উচ্চবিদ্যালয় হতে এবার সর্বচ্চ নম্বর পেয়ে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছেন সাদিয়া রহমান।সাদিয়া রহমান মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমানের মেয়ে। মেয়ের ভাল ফলাফলের খুশি মেয়র সহ সকল আত্ময়স্বজন।সাদিয়া রহমারে ইচ্ছা আগামীতে আরো ভাল ফলাফল করবে। এবং বাবা-মার ইচ্ছা অনুযায়ী ডাক্তার হতে আগ্রহী। তাই সবার কাছে দোয়া চেয়েছে যেন তার বাবা-মা এর ইচ্ছা অনুযায়ী সে ডাক্তার হয়ে এলাকা গরীব দুখি মানুষের ফ্রি চিকিৎসা করতে পারেন।

 

 

 

সাদিয়া রহমানের পিতা মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান বলেন,তার তিন ছেলে এক মেয়ে। বড় ছেলে প্রকৌশলী বিভাগ লেখাপড়া শেষ করেছে। মেজো ছেলে রাজশাহী কলেজে অর্নাসে পড়াশুনা করছেন। তাই এবার এক মাত্র মেয়ে সাদিয়া রহমানকে ডাক্তারী পড়ানোর ইচ্ছা রয়েছে। আমি পৌরবাসী সহ সকলের কাছে আমার ছেলে মেয়ের জন্য দোয়া চাই।

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: July 30, 2023 | সময়: 6:38 pm | Daily Sunshine

আরও খবর